উদ্বোধনী বর্ষ ২০২৬

আধুনিক প্রজন্মের
আধুনিক শিক্ষা

Modern Education for Modern Generation

"ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি (IMT)" কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলার এক সময়োপযোগী প্ল্যাটফর্ম।

আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজ, ধর্ম, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা এবং কর্মসংস্থান—সবকিছুর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন।

যেন সত্যিকারের দক্ষ জনবল এবং আদর্শ নৈতিক নাগরিক তৈরির মাধ্যমে দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। আর এটিই প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য।

আলহামদুলিল্লাহ, প্রযুক্তি বিশ্বের অন্যতম যুগান্তকারী বিভাগ "কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই)"-এ ডিপ্লোমা কার্যক্রমের মাধ্যমে আমাদের এই দীর্ঘমেয়াদী রূপকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। IMT আমাদের সবার প্রতিষ্ঠান।

আশা করছি, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা খুব শীঘ্রই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাতা পরিচালক ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি

একটি পূর্ণাঙ্গ শিক্ষা ইকোসিস্টেম Play to Diploma

০১

জেনারেল এডুকেশন

General Education
প্লে — দশম শ্রেণি

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় শিশুদের মেধা বিকাশের শক্ত ভিত।

০২

ভোকেশনাল এডুকেশন

Vocational Education
৬ষ্ঠ — দশম শ্রেণি

স্কুল পর্যায় থেকেই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতার হাতেখড়ি।

০৩

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

Diploma in Engineering (CSE)
৪ বছর মেয়াদী

৪ বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত উচ্চশিক্ষা ও সরাসরি ক্যারিয়ার।

প্রথাগত প্রতিষ্ঠানের বাইরে
আমাদের ব্যতিক্রমী আয়োজন

পার্সোনাল ল্যাব সেটআপ

প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর জন্য সার্বক্ষণিক পার্সোনাল কম্পিউটার।

01

অ্যাডভান্সড টেকনোলজি

AI, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লো-কোড অটোমেশন নিয়ে কাজ করার সুযোগ।

02

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং

শুরু থেকেই রিয়েল-ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং।

03

স্টার্টআপ ও উদ্যোক্তা তৈরি

প্রতিটি ব্যাচকে নিয়ে রিয়েল-লাইফ স্টার্টআপ লঞ্চ। সফল হলে শেয়ারহোল্ডার হওয়ার সুযোগ।

04

গ্লোবাল স্কিলস

ইংরেজি, জাপানি ও স্পোকেন আরবি ভাষার ল্যাঙ্গুয়েজ ক্লাব।

05

স্মার্ট ক্যাম্পাস

সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেটেড ক্যাম্পাস ম্যানেজমেন্ট।

06

জব প্লেসমেন্ট সেল

নিজস্ব প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরি বা ইন্টার্নশিপ সহায়তা।

07

গেস্ট লেকচার

সফল উদ্যোক্তা ও সিস্টেম আর্কিটেক্টদের দিয়ে গ্রুমিং।

08

স্কিল ডেভেলপমেন্ট

নিয়মিত হ্যাকাথন ও প্রজেক্ট ফেয়ার।

09

ফ্রিল্যান্সিং গাইডলাইন

২য়/৩য় সেমিস্টার থেকেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ।

10

উপবৃত্তি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা।

11

ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন

০১

প্রথাগত ও আধুনিক শিক্ষার সমন্বয়

জাতীয় কারিকুলামের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে একটি অনন্য শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে ঐতিহ্য ও উদ্ভাবন হাতে হাত ধরে চলবে।

০২

পার্সোনালাইজড নার্সিং

প্রতিটি শিক্ষার্থীর স্বতন্ত্র মেধা ও সম্ভাবনা চিহ্নিত করে ব্যক্তিগত পরিচর্যা ও মেন্টরশিপের মাধ্যমে তাদের পূর্ণ বিকাশ নিশ্চিত করা।

০৩

সফট স্কিলস ডেভেলপমেন্ট

কারিগরি দক্ষতার পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ, সমস্যা সমাধান এবং দলগত কাজের মতো সফট স্কিলস গড়ে তোলা — যা একজন সম্পূর্ণ পেশাদার তৈরির জন্য অপরিহার্য।

০৪

কর্মসংস্থান সৃষ্টি

শুধু চাকরি নয়, উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা — যেন প্রতিটি গ্র্যাজুয়েট নিজেই হয়ে ওঠে অর্থনীতির চালিকাশক্তি।

০৫

অর্থনৈতিক অবদান

দক্ষ জনবল, উদ্ভাবনী স্টার্টআপ এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের জিডিপিতে সরাসরি অবদান রাখা এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করা।

আমাদের প্রতিশ্রুতি ও
ক্যারিয়ার গ্যারান্টি

আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ আমাদের এই কারিকুলাম ও স্কিল ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঠিক অনুসরণের মাধ্যমে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার সুনিশ্চিত হবে।

যদি কোনো শিক্ষার্থী আমাদের নির্ধারিত শর্তাবলি (যেমন- ক্লাসে ন্যূনতম ৮০% উপস্থিতি, সন্তোষজনক সিজিপিএ অর্জন এবং সকল রিয়েল-লাইফ প্রজেক্টে সক্রিয় অংশগ্রহণ) পূরণ করে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা সফলভাবে সম্পন্ন করার পরও চাকরি বা কর্মসংস্থানের সুযোগ না পায়, তবে:

আমাদের নিজস্ব স্টার্টআপ বা সহযোগী কোনো আইটি প্রতিষ্ঠানে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

বিকল্প হিসেবে, তার সম্পূর্ণ এক বছরের সেমিস্টার ও টিউশন ফি এককালীন ফেরত (Refund) দেওয়া হবে, ইনশাআল্লাহ।

🚧 আমাদের প্রধান ওয়েবসাইটের কাজ চলমান — শীঘ্রই সম্পূর্ণ সংস্করণ আসছে!